তুমি শুধুই ভালবাসা
- Sohel Mahmud

তোমাকে ছুঁতে গিয়ে, বার বার, শতবার
আমি হাসতে টেনে নিয়েছি।
বিশ্বাস করো, তোমার প্রেম ছুঁয়ে বলছি -
আমার মনে কোনো কামনা ছিল না।
তবুও তোমায় আমি ছুঁতে পারি নি।
ক্ষমা কোনো আমার এ অক্ষমতা।

নিষিদ্ধ কোন পাপ বিলাসী নই আমি
আমি শুচি বায়ুগ্রস্ত ও নই
তবুও আমার হাত কেবল
পিছু টানে আমায়।
বিশ্বাস করো, আমি জানতাম না
এত কঠিন তোমাকে ছোঁয়া।

তার চেয়ে সহজ বড়
তোমার মাঝে ডুব দেয়া
একাকার হয়ে মিশে যাওয়া
তোমাতেই বিলীন হওয়া
তুমি তো আমার ভালবাসার মানুষ নও
তুমি শুধুই ভালবাসা।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026